শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

বিবর্তনের সত্যাসত্য(প্রাকৃতিক নির্বাচন)

•বিংশ শতাব্দীর সাড়াজাগানো বিষয় বিবর্তনবাদ যা মুলত বস্তুবাদী মতাদর্শের উপর প্রতিষ্ঠিত, বিজ্ঞান নামে চালিত এক প্রকারের অপবিজ্ঞান।প্রাচীন গ্রীক যুগ থেকেই এ ধরনের চিন্তাচেতনা কিছু দার্শনিকের দ্বারা প্রকাশিত হলেও মুলত উনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ডারউইনের বই the origin of species by means of natural selection এর মাধ্যমে পূর্ন বিকশিত হওয়ার সুযোগ লাভ করে।ডারউইন বিবর্তনবাদের main factor হিসেবে natural selection বা প্রাকৃতিক নির্বাচনকে দেখান।এটা এমন নয় যে ডারউইন ই প্রথমে প্রাকৃতিক নির্বাচনের কন্সেপ্ট দেন।ডারউইনের আগেই জীববিজ্ঞানীরা এ প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে জানত।তারা এটিকে প্রজাতির ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে প্রজাতির স্থিতি রক্ষার factor হিসেবেই মনে করত।তবে ডারউইনই একে প্রথমে বিবর্তনের মেকানিজম হিসেবে ব্যাখ্যা করেন।অবশ্য ডারউইনের সমসাময়িক বিজ্ঞানী রাসেল ওয়ালেস ও এ প্রাকৃতিক নির্বাচন দিয়ে বিবর্তনবাদকে ব্যাখ্যা করার প্রয়াস চালান।তবে যেহেতু ডারউইনই প্রথম এটি নিয়ে বিশদ লেখালেখি করেন তাই তাকেই এর কৃতিত্ব দেয়া হয়।কিন্তু পরে যখন বিবর্তনাবাদীরা এ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তবাদকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছিলেন না তখন তারা নতুন আরেকটি কন্সেপ্ট এর সাথে যুক্ত করলেন যাকে বলে মিউটেশন।আর এর নাম দেন new Darwinism বা নব্য ডারউইনবাদ।বিজ্ঞানী মায়ার,ডবজানাস্কি ও জুলিয়ান হাক্সলি এ নব্য ডারউইনবাদের প্রতিষ্ঠাতা।



•আমাদের দেশের পাতি নাস্তিক ও বিবর্তনবাদীরা কথায় কথায় এ প্রাকৃতিক নির্বাচনের লেবু কচলায়।তারা অত্যন্ত বিজ্ঞোচিত ও চটকদার ভংগিতে এ প্রাকৃতিক নির্বাচনের কথা বলে বিবর্তনবাদকে প্রমান করতে চায়।এ প্রাকৃতিক নির্বাচন আসলে কি?তথাকথিত বিবর্তনের ক্ষেত্রে এর ভূমিকা আসলে কতটুকু?আমি আগেই বলে নিচ্ছি আমি কোন বিজ্ঞানী বা গবেষক নই।শখের পাঠক হিসেবে পড়তে পড়তে যতটুকু জেনেছি সে জিনিসটাই লেখার চেষ্টা করব।আমি আমার কথা নয় বরং চেষ্টা করব স্বনামধন্য বিজ্ঞানীদের উদ্ধৃতি রেফারেন্সসহ তুলে ধরতে।এর দ্বারা আমি পাঠককে শুধু এ জিনিসটি বুঝাতে চাই যারা ডারউইনের দেয়া বিবর্তনের ব্যাখ্যা স্বরূপ প্রাকৃতিক নির্বাচনকে ওহী হিসেবে নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছে তাদের এ ঢেঁকুর গ্যাস্ট্রিকের আলামত।



•চলুন দেখি, যার ব্যাখ্যার উপর ভিত্তি করে প্রকৃতিক নির্বাচনকে বিবর্তনের ভিত্তি হিসেবে ব্যাখ্যা করা হয় সে ডারউইন এ প্রাকৃতিক নির্বাচন নিয়ে কি বলেন?



•“এটা কি সম্ভব যে,একটি বাদুড়ের গঠন ও অভ্যাসবিশিষ্ট প্রানী গঠিত হয়েছে কিছু বিস্তর অভ্যাস ও গঠনের পার্থক্যবিশিষ্ট প্রানীর পরিবর্তিত হওয়া থেকে?এটা কি আমরা বিশ্বাস করতে পারি যে প্রাকৃতিক নির্বাচনের ফলেই একদিকে জিরাফের লেজের মত কম গুরুতবপূর্ন অঙ্গের সৃষ্টি হয়েছে অপরদিকে চোখের মত সুন্দর অংগের সৃষ্টি হয়েছে”। (১)



•ডারউইন তার এক চিঠিতে এও স্বীকার করে নিয়েছেন যে এ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনবাদ ব্যাখ্যায় অনেক ভুল আছে।তিনি লিখেছেন “এতে অনেক ভুল প্রায় নিশ্চিত,যদিও আমি তা ধরতে পাচ্ছি না” (২)



•প্রাকৃতিক নির্বাচন আসলে কি?



•শক্তিশালী জীব কোন একটি পরিবেশে বেশি টিকে থাকতে পারে,বেশি খাপ খাওয়াতে পারে এ থেকেই প্রাকৃতিক নির্বাচনের ধারনা আসে।survival of the fittest তত্ত্ব অনুযায়ী যোগ্যতমরাই টিকে থাকবে,যোগ্যতমদেরই প্রকৃতি টিকিয়ে রাখবে এরকম চিন্তাধারার থেকেই প্রকৃতিক নির্বাচনে নামক টার্ম আসে। উদাহরনসবরুপ বলা যায়,একটি জেব্রার দল,যারা প্রতি নিয়ত সিংহের সম্মুখীন হয়।সিংহের শিকার হতে প্রানে বাঁচার জন্য তারা দৌড়ে বাঁচতে চায়।এখন জেব্রার দলে সে সকল জেব্রাই বেঁচে থাকবে যারা ভাল দৌড়াতে পারে।আর যারা ভাল দৌড়াতে পারে না তারা সিংহের আহারে পরিনত হয়।









•আরেকটি উদাহরন লক্ষ্য করি,একটি এলাকায় দুই ধরনের কুকুর আছে।এক ধরনের কুকুরের লোম বড় আরেকটির লোম ছোট।ওই এলাকায় প্রচন্ড শীত পড়লে ছোট লোমের কুকুর মারা যেতে যাবে অপরদিকে বড় লোমের কুকুর জীবিত থাকবে ফলে আস্তে আস্তে বড় লোমের কুকুরের অনুপাত এলাকায় বেড়ে যাবে।একটা পর্যায়ে ছোট লোমের কুকুর হয় গরম কোন এলাকায় পাড়ি জমাবে নয়তো পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। অন্য কথায় বলা যায় প্রাকৃতিক নির্বাচনের ফলে বড় লোমওয়ালা কুকুররা সুবিধাজনক অবস্থানে থাকবে।



•লক্ষ্য করুন এখানে কোন নতুন প্রজাতির প্রানীর আবির্ভাব ঘটে নি।দুই প্রজাতির কুকুর অলরেডী সেখানে ছিল।তার মধ্যে এক প্রজাতির কুকুর প্রাকৃতির নির্বাচনের জন্য সুবিধা পেয়ে যায়।এটা তো এমন নয় যে প্রাকৃতিক নির্বাচনের জন্য বড় লোমের কুকুরের আবির্ভাব ঘটেছে,কিংবা ছোট লোমের কুকুর বড় লোমের কুকুরে পরিনত হয়ে গেছে। এতে কি এক প্রজাতির প্রানী আরেক প্রজাতির প্রানীতে পরিনত হয়ে গেছে?



•অতএব বলা যায়,প্রাকৃতিক নির্বাচনে ফলে কোন নতুন প্রজাতির সৃষ্টি হয় না বা নতুন কোন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না।তাই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনবাদ ব্যাখ্যা দেয়া যায় না।ডারউইন নিজেই এ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন-



•“যতক্ষন পর্যন্ত সুবিধাজনক পার্থক্য ও ভেরিয়েশন না থাকে ততক্ষন পর্যন্ত প্রাকৃতিক নির্বাচন কিছুই করতে পারেনা”। (৩)



•প্রাকৃতিক নির্বাচন কোন নতুন কিছু সৃষ্টি করে না।বরং যে সকল জীব আগে থেকেই ছিল তাদের মধ্যে কিছু প্রজাতি ধ্বংস করতে সহায়তা করে।বিশিষ্ট জীববিজ্ঞানী D’Arcy Wentworth Thompson এর ভাষায়-



•“আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক নির্বাচন সৃষ্টির জন্য নয় বরং ধবংসের জন্য-উপড়িয়ে ফেলার জন্য,ছেঁটে ফেলার জন্য,কেটে ফেলার জন্য এবং আগুনে নিক্ষেপ করার জন্য” (৪)



•প্রাকৃতিক নির্বাচনকে কেউ অস্বীকার করছে না।আমি আগেই বলেছি ডারউইনের আগেই যারা সৃষ্টিতে বিশ্বাসী ছিল তারাও মুলত এ জিনিসটি জানত।এখনো সবাই একে মানে তবে বিবর্তনবাদের কারন হিসেবে নয়।যারা বিবর্তনবাদ নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তারা বিশিষ্ট বিবর্তনবাদী বিজ্ঞানী স্টিফেন জে গোল্ডের নাম শুনে থাকবেন।তিনি প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে বিবর্তনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে খুব সুন্দর একটি কথা বলেছেন।তিনি বলেছেন-



•“ডারউইনবাদের মূলতত্ত্ব একটা ছোট শব্দের মধ্যে সীমাবদ্ধঃপ্রাকৃতিক নির্বাচনই বিবর্তনীয় পরিবর্তনের মূল চালিকা শক্তি।প্রাকৃতিক নির্বাচন যে অক্ষমদের দূরীকরনে নাবোধক ভুমিকা পালন করে এটা কেউ অস্বীকার করেনা।ডারউইনিয়ান থিউরীর যা দরকার তা হল এটা সবলদের ও একই সাথে সৃষ্টি করে”।(৫)



•স্বনামধন্য জীবাশ্মবিজ্ঞানী Dr. Colin Patterson যিনি British Museum of Natural History এ সিনিয়র বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন-



•“এখন পর্যন্ত কেউ প্রাকৃতিক নির্বাচনের মেকানিজম দ্বারা নতুন কোন প্রজাতি দেখাতে পারে নি।এমন কি কাছাকাছি ও যায়

•নি,যদিও বেশিরভাই নব্য ডারউইনবাদীদের যুক্তি তর্কই এটি নিয়ে” (৬)



•পি পি গ্রাসে,রজার লিওইন,আর হাল্ডেন এর মত প্রচুর বিজ্ঞানী এ প্রাকৃতিক নির্বাচন কিভাবে বিবর্তনবাদ ঘটাতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে গেছেন।তাই হালের যারা প্রাকৃতিক নির্বাচন দিয়ে বিবর্তনবাদ ব্যাখ্যা করতে পারছে না তারা শুধুমাত্র নব্য ডারউইনবাদের নতুন তত্ত্ব মিউটেশন নিয়েই কথা বলতে বেশি পছন্দ করেন।আস্তে আস্তে তারা তাদের আশ্রয় মিউটেশনে খুঁজে নিয়েছেন।যদিও সে আশ্রয় ও মাকড়শার জালের ন্যায় দূর্বল।বিজ্ঞানের দূর্দান্ত গতির কাছে টিকতে পারছে না।



•বিঃদ্রঃ বিবর্তনের অসারতা প্রমান করার জন্য আগামী নোট গুলোতে মিঊটেশনসহ,punctuated theory মত থিউরীগুলোকে ব্যাখ্যা করে হবে।সো আমার আগামী নোটগুলোর দিকে চোখ রাখুন। (ছোটখাট ত্র্যাড দিয়ে ফেললাম মনে হয়)



•footnotes:



•১,Charles Darwin, The Origin of Species, Chapter VI, “Difficulties of the Theory.

•২, Francis Darwin, The Life and Letters of Charles Darwin, Vol. II, p. 10

•৩, Charles Darwin, The Origin of Species by Means of Natural Selection, New York: The Modern Library, p. 127

•৪, Lee M. Spetner, Not By Chance, Shattering the Modern Theory of Evolution, The Judaica Press Inc., 1997, p. 175

•৫, Stephen Jay Gould, “The Return of Hopeful Monsters,” Natural History, Vol. 86, July-August 1977, p. 28

•৬, Colin Patterson, “Cladistics,” BBC, Interview with Brian, Peter Franz, 4 March 1982

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন